ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৭ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৮১ জন।
ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ২৫ জন এবং মারা গেছেন ৫৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৮৭০ জন এবং মারা গেছেন ৪১ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫৭৩ জন।
.png)
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ৫০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ১ হাজার ১২০ জনে।