[ করোনাভাইরাস ]
মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ৩৭
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৫ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়েছে, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩০ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ১ জন সিলেট বিভাগের।
.png)
চীনের উহানে ২০১৯ সালের শেষে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!