বৃহস্পতিবার দুপুরে ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন (৭২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি পাবনার ঈশ্বরদীর বাসিন্দা। তিনি ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলন। তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল। হাসপাতালের ১৪ নম্বর (ডেঙ্গু ওয়ার্ড) ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।
.png)
হাসপাতালের পরিচালক আরো বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। যদিও রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কম। রাজধানী ঢাকা ও পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত মানুষসহ অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন বেশি। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে রামেক হাসপাতালের আজকের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।