ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ৩ নভেম্বর ২০২২
রামেকে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মোশাররফ নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে নতুন করে ভর্তি হয়েছেন আরো ছয়জন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। 

তিনি বলেন, বুধবার রাতে মোশাররফ নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। রামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

Advertisement

রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ১০ রোগী। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!