ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু: পুলিশ সদস্যদের ফুল হাতা শার্ট পরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৬, ১ নভেম্বর ২০২২
ডেঙ্গু: পুলিশ সদস্যদের ফুল হাতা শার্ট পরার নির্দেশ
ফাইল ফটো

পুলিশের সব সদস্যকে শীতকালীন ইউনিফর্ম (ফুল হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এ আদেশ কার্যকর হবে। 

বাংলাদেশ পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক আদেশে রোববার এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করে এ সময় বর্ধিত করা প্রয়োজন সেক্ষেত্রে তারা পুলিশ সদর দফতরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এ সময় বৃদ্ধি করতে পারবেন।

Advertisement

সাধারণত পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফ হাতা জামা পরেন। শীতকালে ফুল হাতা শার্ট, প্রয়োজনে সোয়েটার বা জ্যাকেট পরতে পারবেন।

দেশজুড়ে সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে (৩১ অক্টোবর পর্যন্ত) ভর্তি আছেন ৩ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত প্রাণ গেছে ১৪১ জনের। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৯৯ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!