ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ৩১ অক্টোবর ২০২২
নড়াইলে ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু
শেখ ফজলুল হক রোমান

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  


রোববার রাত ৭টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শেখ ফজলুল হক রোমান নড়াইল জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, গত ২৯ অক্টোবর রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন  রোমান। রোববার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রোববার রাত ৭টার দিকে মারা যান তিনি। রাত ১০টার দিকে মরদেহ তার গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

Advertisement

 বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসক শামীমুর রহমান।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!