ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৪৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ২৮ অক্টোবর ২০২২
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৪৪০
ফাইল ফটো

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৯ এবং ঢাকার বাইরে ১৬১ জন।

Advertisement

নতুন ৪৪০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ জনে।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩৫ হাজার ২৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৫৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!