[ করোনাভাইরাস ]
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ১০২০
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২০ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন।
.png)
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৩ হাজার ৩৮৫ জন রোগী।
চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৫১ জনে এবং তাদের মধ্যে মোট ১৩৬ জন মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!