[ দেশজুড়ে ]
চট্টগ্রামে আরো ৭৫ জনের ডেঙ্গু শনাক্ত
ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন ও বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে চলতি বছরের জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে চার, মার্চে এক, এপ্রিলে তিন, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৬০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!