ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিনে হাজারের বেশি ডেঙ্গুরোগী ভর্তির রেকর্ড

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৩, ২৩ অক্টোবর ২০২২
একদিনে হাজারের বেশি ডেঙ্গুরোগী ভর্তির রেকর্ড
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন  হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে একজন মারা গেছেন। দেশে এর আগে একদিনে এতো ডেঙ্গুরোগী ভর্তি হয়নি। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪৪৫ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭১ জন।

Advertisement


সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২৮৬ জন, বাকি এক হাজার ২০৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!