ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ডেঙ্গুর চিকিৎসায় হাসপাতালে বেড বৃদ্ধি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ২৭ অক্টোবর ২০২২
মানিকগঞ্জে ডেঙ্গুর চিকিৎসায় হাসপাতালে বেড বৃদ্ধি
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ও রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১৬ বেডের ডেঙ্গু কর্নারটিকে ৩৬ বেডের ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. কাজী একেএম রাসেল জানান, গতকাল বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনা করে মেডিসিন বিভাগের অধীনে নতুন ভবনের ৭ম তলায় এই ডেঙ্গু ওয়ার্ডটি চালু করেন। বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতা ও ৪র্থ শ্রেণির জনবল সঙ্কট থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এই ৩৬ বেডের ডেঙ্গু ওয়ার্ড সচল রাখবে। যা কিনা এই জেলার ডেঙ্গু চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করবে। হাসপাতাল থেকে আক্রান্ত রোগীদের অধিকাংশ ওষুধ সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। প্রতিদিনই ২ থেকে ৩ জন করে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। অক্টোবর মাসের ২৬ দিনে ৭৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!