ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় আরো ৭৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ২৫ অক্টোবর ২০২২
২৪ ঘণ্টায় আরো ৭৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭১৬ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ১৯২ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৮ হাজার ৬৫০ জন রোগী।

Advertisement

চলতি বছর ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!