ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৯০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ২৪ অক্টোবর ২০২২
ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৯০৩
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৯০৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৫৭৫ ও ঢাকার বাইরে ৩২৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে ৩ হাজার ৪৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৯০ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ হাজার ১৯২ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ এ বছর ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩১ হাজার ৯৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২ হাজার ৫৮৮ ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৩৭৮ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ২২৯ জন। আর ঢাকার বাইরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪২১ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!