মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু নিয়ে নতুন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৫৩২ জন এবং ঢাকার বাইরে ৪৫১ জন ভর্তি হয়েছেন।
.png)
বর্তমানে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৯৮ জন।
ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমান মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩২২ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৭৬ জন।