[ করোনাভাইরাস ]
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৮ জন
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি। এদিন করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৭ শতাংশ। আগের দিন ৩ হাজার ১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
.png)
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৯ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!