ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় ১৭ জন করোনা আক্রান্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১৮ ডিসেম্বর ২০২২
২৪ ঘণ্টায় ১৭ জন করোনা আক্রান্ত
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯২৮ জনে। এ সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৮ জনই রয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে২ হাজার ৬১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৯৪ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!