ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২৩, ২৭ ডিসেম্বর ২০২২
২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে ১৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৪৬ জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

Advertisement

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৬ জন।

এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৪৪৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!