তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, ইপিক হেলথ কেয়ার এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৪৩৯ জন ও উপজেলা পর্যায়ে ৩৫ হাজার ৮০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৫১৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৭০ জন। এর মধ্যে নগরীর ৭৩৮ জন ও উপজেলার ৬৩২ জন রয়েছেন।
.png)
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।