[ করোনাভাইরাস ]
বিশ্বে করোনায় ৭৭০ মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার
ফাইল ফটো
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯৪ জন। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ৩০ লাখ ২ হাজার ৫৫৯ জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪৩ হাজার ১০৭ জন।
রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপরই দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও রাশিয়ার অবস্থান।
.png)
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!