ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ২১ জানুয়ারি ২০২৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১
ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নয়জন ও ঢাকার বাইরে দু’জন। একই সময়ে আরো এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে সারাদেশে ৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন ও ঢাকার বাইরে ৩৭ জন।

২০২৩ সালের ১ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২৫ জন ও ঢাকার বাইরে ২৪২ জন।

Advertisement

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৮৬ জন। এর মধ্যে ঢাকায় ১৮৫ জন ও ঢাকার বাইরে ২০১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!