[ করোনাভাইরাস ]
দেশে ১০ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জনে থাকছে। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৮৮ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ৭০০ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৩৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!