ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩
করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 

মঙ্গলবার প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনায় দেশে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জন অপরিবর্তিত আছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৩৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৪ হাজার ৫১৩ জন। একই সময়ে ২ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৬ শতাংশ। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!