ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় ৩১৩ মৃত্যু, শনাক্ত ৭২ হাজার ৯৫৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বে করোনায় ৩১৩ মৃত্যু, শনাক্ত ৭২ হাজার ৯৫৬
ফাইল ফটো

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত ৭২ হাজার ৯৫৬ ও সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২৮ জন। এ নিয়ে সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫৭২ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯১ হাজার ৭০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ১৩ লাখ ২৯ হাজার ৫৫৩ জন।

সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু জাপানে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের।

Advertisement

এছাড়া তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ৬৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৩৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ১২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ১৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!