ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

দেশে ১১ করোনা শনাক্তের দিনে সুস্থ ৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ২৬ এপ্রিল ২০২৩
দেশে ১১ করোনা শনাক্তের দিনে সুস্থ ৯
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৮৫ জনে। একই সময় করোনায় কারো মৃত্যু হয়নি।

অপরদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬২১ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!