ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

দেশে করোনায় আক্রান্ত ২৩, সুস্থ ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ১২ মে ২০২৩
দেশে করোনায় আক্রান্ত ২৩, সুস্থ ১৯
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৪৫৩ জনে। তবে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ১২০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!