[ দেশজুড়ে ]
কলাপাড়ায় পুকুরে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
ফাইল ফটো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- একই গ্রামের রুবেলের মেয়ে মরিয়ম (৮), সোহেলের ছেলে রুমান (৮) এবং সোহেলের মেয়ে শারমিন (৬)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
জানা যায়, ঐ তিন শিশু দুপুরে পুকুর পাড়ে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। এর কিছুক্ষণ পর পুকুরে শারমিনের নিথর দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বাকি দুইজনকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
কলাপাড়া থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!