[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে নিথর দুই ভাইবোন
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পূর্ব কাঠগড়ের তিনতলা মসজিদ এলাকার মুছা কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ঐ এলাকার নাছির উদ্দীনের ছেলে রিসবান সালেহ আরিশ ও তার ভাই নেজাম উদ্দীনের মেয়ে ফায়রুজ উলফাত ওয়াজিহা। তারা দুজনই সমবয়সী।
পতেঙ্গা থানার ওসি জায়েদ নুর বলেন, খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে যায় দুই শিশু। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!