ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ৯ মে ২০২৩
নান্দাইলে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে গর্তের পানিতে ডুবে তাফসিয়া জাহানারা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের সাভার জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তাফসিয়া একই গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু তাফসিয়া। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে পাশের পানিভর্তি ছোট গর্তে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে তাকে ভাসতে দেখতে পান তারা। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!