[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু
নিহত কাজী সুজাইদ রহমান ও কাজী তাহেরা আক্তার- ফাইল ফটো
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- কাজী সুজাইদ রহমান ও কাজী তাহেরা আক্তার। তারা একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের সন্তান।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া জানান, শিশু দুটি স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে গিয়ে আকস্মিক পুকুরে পড়ে যায়। পরিবার ও প্রতিবেশীরা তাদের খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে শিশু দুটির লাশ পুকুরে ভাসতে দেখা যায়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!