ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ২৩:২৩, ৮ মে ২০২৩
সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটায় একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ও বিকেলে ঐ উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে ও পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- তিলকুড়া গ্রামের রুহুল আমিন ও ঘড়িয়াডাঙ্গা গ্রামের রিপন হোসেন, জামির হোসেন।

সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রুহুল আমিন। একপর্যায়ে পানিতে ডুবে যাচ্ছিল সে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

Advertisement

পারুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আবদুল কাদের জানান, ঘড়িয়াডাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন ও বিল্লাল হোসেন বাবুর ছেলে জামির হোসেন বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেলছিল। এ সময় তারা পাশ্ববর্তী মৎস্য ঘেরে পড়ে যায়। সন্ধ্যায় খোঁজাখুজির এক পর্যায়ে ঘেরের পানিতে তাদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, এসব ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!