সোমবার দুপুরে উখিয়া ৮ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুপুরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্যাম্পে এপিবিএন এর কয়েকটি টিম কাজ করছে।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার পরপরই থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি অবহিত হয়ে গুলিবিদ্ধ আহত শিশুদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।