[ দেশজুড়ে ]
পুকুরে গোসল করতে গিয়ে নিথর হলো ২ শিশু
প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুরে পুকুরের পানিতে ডুবে সীমান্ত ও মিলান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত সীমান্ত (৭) পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে এবং মিনাল (৮) শুক্কুর আলীর ছেলে বলে জানা গেছে।
সোমবার দুপুরে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার (কমল) বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে সিরাজাবাদ এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইসলামপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!