তারা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী এলাকায় অনিক (১৯), মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আঙ্গুরি বেগম (৮৫) ও ইসলামপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়ায় রাফিকুল ইসলাম (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, অনিক মিয়া তার বন্ধু মুশফিক নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকায় মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। সকাল ৯টার দিকে জামালপুর সদরের নারিকেলী মোড় এলাকায় আসলে একই দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির ধাক্কায় অনিক আহত হন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানীয়রা ভর্তি করলে ডা. তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু মুশফিক (২০) আহত হন।
.png)
অপরদিকে, মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আঙ্গুরি বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হন। দুপুর ১২টার দিকে পৌরসভার হাওয়াই রোড চিড়াল মিল সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শহরের বানীকুঞ্জ বেপাড়িপাড়া এলাকার মৃত ছায়ের উদ্দিন প্রামাণিকের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, আঙ্গুরি বেগম বাড়ির পাশের হাওয়াই রোড পার হওয়ার সময় জোনাইল বাজার থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনিত হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল জব্দ করা গেলেও ঘাতক চালক পলাতক রয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার আবেদন করেছেন।
এছাড়াও সকাল ১১টার দিকে ইসলামপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় রাফিকুল ইসলাম (১৮) নিহত হন। তিনি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার আবদুল বারেকের ছেলে গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ দুর্ঘটনায় রাফিকুল ইসলামের দুই বন্ধু একই এলাকার ফুল উদ্দিনের ছেলে মো. ইউসুফ (১৭) ও রাজু মিয়ার ছেলে মো. রায়হান (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, সকালে রাফিকুল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে দেওয়ানগঞ্জ উপজেলায় ঘুরতে যাচ্ছিলেন। রাফিকুল নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথে ইসলামপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া এলাকা অতিক্রমের সময় রাফিকুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের গাছকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাফিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ইউসুফ ও রায়হানকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য ইউসুফকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।