সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ যাত্রী নিহত
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। হতাহতরা সবাই ওমরাহ যাত্রী বলে জানা গেছে।
আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হতাহতরা যাত্রীরা সবাই পাকিস্তানি নাগরিক। তারা সবাই ওমরাহের উদ্দেশ্যে সৌদিতে অবস্থান করছিলেন। ওমরাহ শেষে রিয়াদে ফিরছিলেন তারা।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাকিস্তানের নানকানা সাহিব জেলার পার্শ্ববর্তী গ্রাম ইসলামনগর এবং চক ১৮ এর নাগরিক রয়েছে। সৌদি আরবে তারা ভিজিট ভিসা নিয়ে অবস্থান করছিলেন।
.png)
আরো পড়ুন>> মসজিদুল হারামে খতম তারাবিতে ২৫ লাখ মুসুল্লি
নিহতরা হলেন- জুলফিকার আলী, মুহাম্মদ ইউনুসের ছেলে শাহবাজ আলী, উম্মে আমরা, মুহাম্মদ তৈয়ব গোরায়ার স্ত্রী আমরিয়া বিবি, মুহাম্মদ তৈয়বের মেয়ে হারাম ফাতিমা, মুহাম্মদ দাউদ, আবুজার, তাহরিম ফাতিমা এবং মুহাম্মদ শাহবাজের মেয়ে হারিম ফাতিমা।
তবে সড়ক দুর্ঘটনার আসল কারণ এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
সূত্র: স্টার্টাপ পাকিস্তান