ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের চারতলা ভবনের দ্বিতীয় তলা ধসে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ নিখোঁজ আছে কিনা তা দেখার জন্য ধসে পড়া ভবনের সকল শ্রমিকদের হিসাব করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িসহ ভেঙে পড়া কংক্রিটের দেয়াল স্তুপ হয়ে আছে। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) প্রধান জন এস্পোসিটো বলেছেন, উদ্ধার অভিযানটি দমকল কর্মীদের জন্য বেশ বিপজ্জনক কারণ ভবনটি বেশ নাজুক আবস্থায় আছে। তিনি আরো বলেন, ‘ ভবনের ভেতরে আমাদের দমকলকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ভবনটি থেকে কিছু কিছু অংশ ক্রমাগত ধসে পড়ছে। আমাদের কিছু শ্রমিকও আছে যারা বিপদে পড়েছিল সেখানে।’
.png)
আরো পড়ুন>> রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে প্রস্তুত ইউক্রেন
একজন আহত শ্রমিক ওপরের তলায় আটকা পড়েছিলেন এবং আহত হওয়ায় তিনি বের হতে পারছিলেন না। পরে পাশের ভবনের ছাদ পেরিয়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয় বলে তিনি জানান।
এই শহরের মেয়র বলেছেন, নতুন প্রযুক্তি জরুরি অবস্থায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মেয়র এরিক অ্যাডামস আরো বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের কাছে একটি রোবোটিক কুকুর ছিল যেটি ভবনের ভেতরে যেতে সক্ষম হয়েছিল।’
রোবোটিক কুকুরটি ভবনের ভেতর থেকে ভিডিও পাঠাতেও সক্ষম হয়েছিল। এরপর সেই ছবি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। অনুসন্ধানের জন্য ড্রোনও উড্ডয়ন করা হয়।
ধসের কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর ভবন ধসের আসল কারণ জানা যাবে। কর্মকর্তারা জানিয়েছেন, ধসের কারণে পাশের ভবনগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি