ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাতারে ভবন ধসের ঘটনায় নিহত ১ জন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮, ২৩ মার্চ ২০২৩
কাতারে ভবন ধসের ঘটনায় নিহত ১ জন
কাতারে ধসে পড়া ভবন

কাতারে মনসুরা এলাকায় (লুলু এক্সপ্রেসের পিছনে) একটি ৭ তলা ভবন ভেঙে পাশের ৩ তলা ভবনের উপর আছড়ে পড়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জানা গেছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকা পড়ে রয়েছে কি না তা জানতে সেখানে তল্লাশি অভিযান চলছে। বুধবার (২২ মার্চ) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধসে পড়া চারতলা বিশিষ্ট ভবনটি দোহার বিন ডারহাম এলাকায় অবস্থিত। উদ্ধারকারীরা সাতজনকে জীবিত উদ্ধার করেছে।

Advertisement

তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ভবনটি ধসের পর গাড়িতে সংকেত বাজানো হচ্ছে।

আরো পড়ুন>> আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ভবনটি ধসে পড়ার পর সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রাখে। তাছাড়া কয়েকটি অ্যাম্বুলেন্স ও খননকারী যন্ত্রও দেখা যায়। একই সঙ্গে স্থানীয়দের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

এদিকে পাকিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত ও আরও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ মার্চ) এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)।

ভূ-কম্পন অনুভূত হয়েছে ইসলামাবাদ, লাহার, রাওয়ালপিন্ডি, কুয়েত্তা, পেশওয়ারসহ আরও বেশ কয়েকটি প্রদেশে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, সকাল ৮টা ১৮ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে এবং উদ্ধার কাজ চলছে। “বিল্ডিংটিতে অনেক পাকিস্তানি, মিশরীয় এবং ফিলিপিনো পরিবার রয়েছে,” সেখানে অবস্থানরত বাসিন্দারা জানিয়েছেন যে বর্তমানে ধসে পড়া ভবনটিতে বারবার মেরামতের কাজ চলছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!