ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে ব্রিগেডিয়ারসহ ৪ সেনা সদস্য নিহত, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ২২ মার্চ ২০২৩
পাকিস্তানে ব্রিগেডিয়ারসহ ৪ সেনা সদস্য নিহত, আহত ৭
ফাইল ছবি

পাকিস্তানে পৃথক দুটি হামলায় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ারসহ অন্তত তিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তান এবং ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়া হামলায় ওই সেনা কর্মকর্তার গাড়ির চালকও মারা গেছেন। 

এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বারকি সামনে থেকে একটি এনকাউন্টারের নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন। এ সময় সাত সেনা আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রিগেডিয়ার বারকি আঙুর আদা থেকে ওয়ানার দিকে যাচ্ছিলেন। সেই সময় আফগান সীমান্তের কাছে খামরাং এলাকায় হামলার শিকার হন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংঘটিত হামলায় তার চালকও মারা গেছেন।

Advertisement

গভীর রাত পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ব্রিগেডিয়ার বারকির পরিবারও তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

আরো পড়ুন>> চীন-রাশিয়া বৈঠকে শান্তি পরিকল্পনার প্রস্তাব গুরুত্ব পেয়েছে

আইএসপিআর বলেছে, ব্রিগেডিয়ার বারকি এবং তার দল একটি এনকাউন্টারের সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন এবং মাতৃভূমির শান্তির জন্য এই সেনা কর্মকর্তা নিজের জীবন উৎসর্গ করেন। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য দৃঢ় সংকল্প ও অঙ্গীকার করেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার অভিযান অব্যাহত থাকায় নিরাপত্তা বাহিনী গত তিন মাসে অন্তত ১৪২ জঙ্গিকে হত্যা করেছে। এই সময়ে সারা দেশে নিরাপত্তা বাহিনী ৬ হাজার ৯২১টি অভিযান পরিচালানা করে এক হাজারের বেশি জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!