[ আন্তর্জাতিক ]
পাকিস্তানে রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত আট
ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়ান এলাকায় গাড়িতে রকেট হামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আতিফ জাদুন খানসহ আটজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নিহত পিটিআই নেতা আতিফ জাদুন খান দলটির জেলা শাখার চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, অ্যাবোটাবাদ জেলার লাংড়া এলাকার কাছে জাদুনের গাড়িতে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা। ঐ সময় সেখানে আরো সাতজন ছিলেন। তারা সবাই বাড়িতে ফিরছিলেন। রকেট চালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে এ হামলা চালানো হয়েছে।
.png)
পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ। হামলার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!