[ করোনাভাইরাস ]
করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৫ জন
ফাইল ফটো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৫০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জনের।
.png)
করোনায় মৃত দুজনই নারী। তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তারা ঢাকায় অবস্থান করছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। ১ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩৯৫ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!