[ করোনাভাইরাস ]
করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬
ফাইল ফটো
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন মোট ২৯ হাজার ৪৫৫ জন। অপরদিকে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৬ জন। এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৪১ হাজার ১৩২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন।
.png)
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২১ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!