ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ২৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ১৮ জুন ২০২৩
দেশে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ২৩০
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৩০ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪৫৭ জনে। এছাটা মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ২৯৭২ জনের নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ২৯৬৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জন দেহে করোনাভাইরাসে আক্রান্ত হন। এর ১০ দিন পর এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!