ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় আক্রান্ত ১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ২০ জানুয়ারি ২০২৪
দেশে করোনায় আক্রান্ত ১৩
ফাইল ফটো

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭২৪ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ।

Advertisement

এতে আরো বলা হয়, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!