ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরে আসছে ‘নতুন পদ্ধতি’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ১৯ জানুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরে আসছে ‘নতুন পদ্ধতি’
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যে এবার নতুন পদ্ধতিতে কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। নতুন এই নিয়মকে বলা হচ্ছে ‘ভয়ঙ্কর পদ্ধতি’। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারি নতুন নিয়মে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

কেনেথ স্মিথ নামের ৫৮ বছর বয়সী ঐ ব্যক্তির দণ্ড কার্যকর হবে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে। প্রথমে তাকে একটি খাটে শোয়ানো হবে। এরপর তার মুখে নাইট্রোজেন গ্যাসের একটি মাস্ক পরানো হবে। এরপর শ্বাসের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস শ্বাসনালীর ভেতর নিতে বলা হবে তাকে। যখন তার দেহে শ্বাসের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করবে; তখন অক্সিজেন চলাচল বন্ধ হয়ে মৃত্যু হবে তার।

এই পদ্ধতিতে কোনো প্রাণীকে হত্যা করার আগে অজ্ঞান করার কথা বলেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রাণী চিকিৎসক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শূকর ছাড়া আর কোনো প্রাণীর মধ্যে তারা এ পদ্ধতির উল্লেখযোগ্য কার্যকারিতা দেখেনি।

Advertisement

গত সপ্তাহে একজন ফেডারেল বিচারক নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সবুজ সংকেত দেন। বন্দীর দাবি, অপরীক্ষিত পদ্ধতির জন্য তিনি অসহ্য ক্ষতির শিকার হতে পারেন।

জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশন উদ্বেগ প্রকাশ করে বলেছে, নাইট্রোজেন গ্যাস দ্বারা শ্বাসরোধ আন্তর্জাতিক আইনের অধীনে নিষিদ্ধ নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ হতে পারে। আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন (এভিএমএ) বড় প্রাণীদেরও এ পদ্ধতিতে ইথানাইজ করার সময় অজ্ঞান করে নেয়ার সুপারিশ করে। কিন্তু আলাবামার নাইট্রোজেন শ্বাসরোধের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এ ধরণের কোনো ব্যবস্থা রাখেনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!