ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের, যুক্তরাষ্ট্রে মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১৭ জানুয়ারি ২০২৪
দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের, যুক্তরাষ্ট্রে মৃত্যু
ছবিতে মো. মামুনুর রশীদ ওরফে মামুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ব্রেন স্ট্রোক করে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মো. মামুনুর রশীদ ওরফে মামুন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পদিপাড়া গ্রামের সফি উল্যাহর ছেলে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে পেনসিলভেনিয়া শহরে এ ঘটনা ঘটে।  

যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মহসিন ওরফে লাল মিয়া জানান, পেনসিলভেনিয়ায় যাত্রী নিয়ে যান মামুনুর। এরপর সেখান থেকে যাত্রী নামিয়ে নিউইয়র্ক ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বমি করে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন ভাই ও চার বোনের মধ্যে মামুন ছিলেন সবার বড়। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার পর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। প্রবাসী যুবকের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!