সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে, জর্ডানের ঐ প্রবাসী গাড়ি দুর্ঘটনা ঘটান। ঐ দুর্ঘটনায় জর্ডানেরই এক নাগরিক নিহত এবং তার তিন সহযোগী আহত হন। সৌদি আরবে কন্ট্রাক্টর হিসেবে কাজ করতে আসা ঐ জর্ডানের প্রবাসীর কাছে তখন নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের জরিমানা ও আহতদের চিকিৎসা দেওয়ার অর্থ ছিল না। তখন তাকে সাহায্য করেন শাফাক আল শাম্মারি নামের এক সৌদি নাগরিক। তিনি নিহতের পরিবারকে ও আহতদের চিকিৎসা বাবদ ৩ লাখ ৫০ হাজার রিয়াল (এক কোটি টাকার বেশি) খরচ করেন।
তবে তিনি শর্ত দেন, এই অর্থ তাকে পরবর্তীতে শোধ করে দিতে হবে। কিন্তু জর্ডানের সেই প্রবাসী ঋণ শোধ না করে নিজ দেশে পালিয়ে যান। এরপর ঐ প্রবাসীর বিরুদ্ধে মামলা করেন তিনি। পরবর্তীতে অভিযুক্ত প্রবাসীকে গ্রেফতার করা হয় এবং জেলে নেয়া হয়।
.png)
তিন বছর পর একটি আদালত তাকে ঐ ঋণ পরিশোধের নির্দেশ দেন। তবে সামর্থ্য না থাকায় সৌদির নাগরিকের কাছে ঋণ মওকুফের আবেদন জানান ঐ প্রবাসীর মেয়ে। মানবিক দিক বিবেচনা করে ঋণ মাফ করে দেন তিনি।