ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সরকারের শিক্ষাবৃত্তি পাবে প্রবাসীদের সন্তানরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ২ জানুয়ারি ২০২৪
সরকারের শিক্ষাবৃত্তি পাবে প্রবাসীদের সন্তানরা
ছবি: প্রতীকী

প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এরই মধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। শিক্ষাবৃত্তির আবেদনের জন্য কিছু শর্তও আছে।

জানা যায়, ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। 

শর্তগুলো

Advertisement

১. বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান;

২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন—এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ—

এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

আবেদনের প্রক্রিয়া

সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৩১ জানুযারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদনের বিস্তারিত তথ্যর জন্য ক্লিক করুন এ লিংকে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: প্রবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!