[ করোনাভাইরাস ]
দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫
ফাইল ফটো
সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
প্রতিদিনের মতো মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমকি ৬২ শতাংশ। এ সময় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
.png)
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ২০১ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!