প্রতিদিনের মতো রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৬ জনের। মোট করোনা শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ৮৮৭ জন।
.png)
আরো জানায়, এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২৬টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় দুই জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮৮৬ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৬২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৫৯ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।