দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৪৯৯ জন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৯৩ জনেই রয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭১টি। শনাক্তের হার ৫ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার ৫৪৮টি। শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।
.png)
এতে আরো বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৩৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৮১৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ৯৫৫ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭০৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৪৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।