ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

করোনার নতুন ভ্যারিয়েন্ট, মাস্ক ব্যবহারের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৬, ১৩ জানুয়ারি ২০২৪
করোনার নতুন ভ্যারিয়েন্ট, মাস্ক ব্যবহারের পরামর্শ
ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্প্রতি বেশ কয়েকটি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে।

এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বেশকিছু দেশে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।

Advertisement

এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল কোভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে কেভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেয় অধিদফতর।

এর আগে, একই পরামর্শ দিয়েছিল করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত ৪ জানুয়ারি কমিটির বৈঠক শেষে এসব পরামর্শের সুপারিশ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!